ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।একটি স্টিলের বাটি। সেখানে পাতলা ঝোলে ভাসছে কয়েক টুকরো চিকেন।সেই ছবি হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।তিনি আরো লিখেন মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। রবিবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন হাসপাতালে খাবার সরবরাহকারী সংস্থার কর্তা সুভাষ চন্দ্র দাস।