রায়গঞ্জ: বাইক থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যুতে চাঞ্চল্য হেমতাবাদের কাকুড়সিং এলাকায়, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ
বাইক থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যুতে চাঞ্চল্য হেমতাবাদের কাকুড়সিং এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত বৃদ্ধার নাম নিহার বেগম, বয়েস আনুমানিক ৬০ বছর, বাড়ি কালিয়াগঞ্জের চানদবাড়ি মির্জাপুরে। পরিবারের দাবী রবিবার সন্ধ্যায় বাইকে চেপে বোনের বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে কাকুড়সিং এলাকায় আচমকাই বাইক থেকে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।