বাঘমুণ্ডী: পুলিশের সাফল্য, বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য পোস্ত খড় উদ্ধার, সঙ্গে ১ টি বাইক, ১ টি ট্রাক্টর ও ১ টি ট্রাক আটক
পুলিশের বড় সাফল্য বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য পোস্ত খড় উদ্ধার, সঙ্গে ১ টি মোটরসাইকেল, ১ টি ট্রাক্টর ও ১ টি ট্রাক আটক করা হয়েছে বাঘমুন্ডি এলাকা থেকে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে বাঘমুন্ডি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাঘমুন্ডি থানা এলাকার অন্তর্গত দুয়ারসিনি তেঁতুলতলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন পুলিশ একটি মোটরসাইকেল, একটি ট্র্যাক্টর এবং একটি ট্রাক আটক করে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থ