খোয়াই: রামচন্দ্রঘাটের ইন্দিরা কলোনি এলাকায় ব্রাউন সুগার উদ্ধারকান্ডে গ্রেফতার এক মহিলা
Khowai, Khowai | Jul 5, 2025 গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ রামচন্দ্র ঘাটের ইন্দিরা কলোনী এলাকায় টিংকু আচার্য বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে। পুলিশ দেখতে পেয়ে টিংকু আচার্জী বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করেছে। জানা যায় টিংকু আচার্য ও তার স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল