ট্রেনে হারিয়ে যাওয়া এক যুবকের ব্যাগ কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে ফেরালো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক যুবক শুক্রবার বহরমপুর স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যাচ্ছিল। অভিযোগ, পথে ওই যুবক খেয়াল করে তার একটি ব্যাগ নেই। পরে ওই যুবক রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট জিআরপি কে বিষয়টি জানায় ও ব্যাগের সন্ধান শুরু করে। আর এর পরই তাহেরপুর পুলিশ ওই যুবককে ফোন করে ব্যাগ উদ্ধারের কথা জানায়।