ছট পুজো বিহারীদের অত্যন্ত বিশেষ একটি উৎসব। একে আস্থার মহোৎসব বলা হয়। কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে নাহায়-খায় থেকে ছট পুজো শুরু হয় এবং সপ্তমী তিথিতে ঊষাকালীন অর্ঘ্যের সঙ্গে এই মহোৎসবের সমাপ্তি ঘটে। এই তিথিতে নিয়ম মেনে ছঠি মাইয়া ও সূর্য দেবের পুজো করা হয়ে থাকে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামে সোমবার সন্ধ্যায় ৫ টি পরিবার নিষ্ঠা সহকারে ছোট পুজো শুরু করলো।