মানবাজার ২: বারী হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ
একাধিক দাবিতে মানবাজার-২ নং ব্লকের বারী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের।সোমবার হাতে প্লেকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা সহ সাধারণ মানুষ।এলাকার মানুষের অভিযোগ বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি ব্লক স্তরীয় হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে পরিষেবা মেলে না,রোগীদের জন্য বিশেষ কোনো পরিষেবা নেই, লোডশেডিং হলে অন্ধকারে থাকতে হয় সকলকে, পর্যাপ্ত বেড এবং হাসপাতালে চিকিৎসক ও থাকেন না।