আজ থেকে শুরু হলো গঙ্গাসাগরের সম্মতিনগর তরুণ সংঘের মিলন মেলা। ১৩৭৮ সাল থেকে এই মেলা জাঁকজমক সহকারে পালন করে আসছেন এলাকাবাসীরা। এবছর এই মেলা ৫৫ তম বর্ষে পদার্পণ করলো। ২৯ শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। আজকের মহাপ্রভুর মূর্তি সুদূর পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে আসা হল। এবং আগামীকাল থেকে একই প্যান্ডেলে একসঙ্গে ২০০ মহাপ্রভুর মূর্তি দর্শন করা যাবে