রায়গঞ্জ: দাঁড়িয়ে থাকা গাড়ির দরজাই কাল! সুভাষগঞ্জে যুবকের মৃত্যু, অভিযোগে চাঞ্চল্য
রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় গাড়ির দরজায় ধাক্কা লেগে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃত লিটন ঘোষ (৩৪), সুভাষগঞ্জ ঘোষপাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, শনিবার দুপুরে দুধ সরবরাহের কাজ সেরে ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির চালকের দিকের দরজা আচমকা খুলে দেওয়ায় তিনি ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।