রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার আবেদনের ফর্ম ফিলাপ করে সাহায্য মহিলাদের
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই প্রতিশ্রুতি মত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে তিন হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সেই মত রাজ্য জুড়ে চলছে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করার জন্য ফর্ম ফিলাপের কাজ।শনিবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার জন্য ফর্ম ফিলাপে সাহায্য করতে এগিয়ে এল পুরুলিয়ার রঘুনাথপুর শহরের বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।