পুরুলিয়া ২: নিবার্চনের ফলাফলে পুরুলিয়ায় ৯-০ হবে এবং ভবানীপুরে মমতা ব্যানার্জী ২৫ হাজার ভোটে হারবে বললেন পুরুলিয়ার সাংসদ
নিবার্চনের ফলাফলে পুরুলিয়ায় ৯-০ হবে এবং ভবানীপুরে মমতা ব্যানার্জী ২৫ হাজার ভোটে হারবে । রাজ্যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবে ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন পুরুলিয়া সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় গণনাকেন্দ্রের বাইরে বিজেপির দলীয় ক্যাম্প পরিদর্শন করতে যান তিনি । সেখানে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন,