এবার প্রত্যন্ত দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বেলায় মন্তেশ্বরে কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি ভ্রাম্যমান রোগী পরিষেবা যানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করলেন মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের বিএম ও এইচ পার্থসারথি ভান্ডারী ।