রায়গঞ্জ: রাতে শুতে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই, সকালে মিলল ঝুলন্ত দেহ! কাঞ্চনপল্লীতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায় এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিজয় সাহা (২১)। সোমবার সকালে পরিবারের সদস্যরা তাঁর দেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরিবারের দাবি, রবিবার রাতে তিনি স্বাভাবিকভাবেই শুতে গিয়েছিলেন। কী কারণে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।