রায়গঞ্জ: এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদের বলাইগা এলাকায়
এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদের বলাইগা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ব্যক্তির নাম সাহিদ আলী বয়েস আনুমানিক ৪৫ বছর, বাড়ি হেমতাবাদের বলাইগা এলাকায়। পরিবারের দাবী SIR আবহে ভোটার তালিকায় নাম বাদ পড়েছিল তার। সেই বিষয়ে অবসাদে ছিলেন ওই ব্যক্তি। এদিন সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি বলে দাবী পরিবারের।