পুরুলিয়া ২: দুমদুমি গ্রামে নববর্ষের শুভেচ্ছা সহ পুনঃ নির্বাচিত করতে গ্রামবাসীদের আহ্বান পুরুলিয়া কেন্দ্রের BJP প্রার্থীর
আজ ভোটের প্রচারে গিয়ে পুরুলিয়া দু'নম্বর ব্লকের দুমদুমি গ্রামে ভোটারদের সঙ্গে মিলিত হলেন পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জী । তিনি গ্রামবাসীদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে এই কেন্দ্রে পুনরায় জয়যুক্ত করার জন্য ভোটারদের কাছে আবেদন রাখেন ।