চ্যাংরাবান্ধা বিদ্যুৎ দপ্তরে গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের দাবি পত্র। বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা বিনামূল্যে করতে হবে কোচবিহারের ভূমিপুত্রদের জন্য। কোচবিহার রাজ্যের ভারত মুক্তি চুক্তি অনুযায়ী এটাই হওয়া উচিত বলে দাবি দ্যা গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের। সেই উদ্দেশ্যে তারা সোমবার দুপুরে চ্যাংরাবান্ধা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে দাবি পত্র পেশ করে।