বাঘমুণ্ডী: ইচাগে নেপাল মাহাতোর হাত ধরে কংগ্রেসে যোগদান
ইচাগে নেপাল মাহাতোর হাত ধরে কংগ্রেসে যোগদান আগামী ২৩ শে এপ্রিল বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই বিরোধীদল জাতীয় কংগ্রেস। বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক তথা বাগমুন্ডি বিধানসভার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর নেতৃত্বে এলাকায় ছোট বড় জনসংযোগ এবং বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই নিরিখে বুধবার বিকাল চারটা নাগাদ ইচাগ গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তৃণমূল ছেড়ে নেপাল মাহাতোর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন।