রায়গঞ্জ: করনদিঘিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল বিহারের বাসিন্দার
করনদিঘির পান্ডেপুর এলাকায় পথ দুর্ঘটনায় বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা সুরেশ কুমার (৪৮)-এর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি ব্যক্তিগত কাজে করনদিঘিতে এসেছিলেন। রবিবার সন্ধ্যায় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। মৃতের ছেলে রাজীব কুমার ঘটনার কথা জানিয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।