রায়গঞ্জ: TET অনিশ্চয়তা কাটাতে অর্ডিন্যান্সের দাবিতে রায়গঞ্জে ABRSM-এর ডেপুটেশন
TET সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশে উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM)। বৃহস্পতিবার কর্নজোড়া বাসস্ট্যান্ড থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছান। তাদের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে বহু বয়স্ক শিক্ষক সমস্যার মুখে পড়তে পারেন। তাই দ্রুত অর্ডিন্যান্স জারি করে সমস্যার সমাধানের দাবি জানানো হয়।