ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার জীবন মোড় এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা
উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার জীবন মোড় এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগকারী জুলফিকারের দাবি, তাঁর দাদুর মালিকানাধীন জমিতে কয়েকজন টিনের ঘর ও বেড়া ভাঙচুর করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বাসু দত্ত, গৌতম দত্ত-সহ কয়েকজন তাঁদের উপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। ১৮ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বির