রায়গঞ্জ: জলাভূমি ভরাটে জলবন্দী উকিলপাড়া, পৌর প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা
রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ায় জলাভূমি ভরাটের জেরে জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার তারা পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত আবেদন জমা দেন। অভিযোগ, সৎসংঘ সরণী সংলগ্ন জলাভূমি ভরাট হওয়ায় ড্রেনের জল বের হওয়ার পথ বন্ধ হয়ে রাস্তাঘাট ও বাড়িতে জল জমছে। স্থানীয় বাসিন্দা প্রিয়রঞ্জন পাল জানান, দীর্ঘদিন ধরে ভরাট চললেও কোনও ব্যবস্থা হয়নি। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।