উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের দক্ষিণ বরুণহাট সূর্য সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো ৩৭তম একদিনের দিবারাত্রি স্বর্ণ কাপ ভলিবল প্রতিযোগিতা। সুন্দরবনের এই প্রত্যন্ত জনপদে এই প্রথমবার আন্তর্জাতিক মানের ক্রীড়াশৈলী প্রদর্শিত হলো, যেখানে ইতালি, শ্রীলঙ্কা এবং ওড়িশার প্রথিতযশা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। আজ শনিবার বিকাল চারটা নাগাদ আট দলীয় এই মেগা টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ফিরোজ কামাল গাজী (বাবু মাস্টার) এবং হাসনাবাদ থানার ভার