রায়গঞ্জ: ভোট হয়ে যেতেই রায়গঞ্জ শহরের সৌন্দর্য ফিরিয়ে দিতে প্রচারের ব্যানার ফেস্টুন খোলা শুরু করলো বিজেপি
ভোট হয়ে যেতেই রায়গঞ্জ শহরের সৌন্দর্য ফিরিয়ে দিতে প্রচারের ব্যানার ফেস্টুন খোলা শুরু করলো বিজেপি। শনিবার বিকালে বিজেপি শহর মন্ডলের কার্যকর্তা অচিন্ত কুন্ডু বলেন, নির্বাচনের প্রচারে দলীয় প্রার্থীর সমর্থনে তারা শহরে ফেস্টুন ব্যানার লাগিয়েছিলেন৷ এবার তাদের বিধানসভার ভোট হয়ে গেছে, তাই শহরের সৌন্দর্য ফিরিয়ে দিতে দলীয় ব্যনার ফেস্টুন খোলা শুরু করলেন তারা। রাত ১১ টা পর্যন্ত এই অভিযান চলবে।