পৌর প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করল এবিভিপি। চুঁচুড়ার ঘড়ির মোড়ের আদুরেই রয়েছে তিনটি খেলার মাঠ। পাশাপাশি রয়েছে জেলা শাসকের কার্যালয় পুলিশ কমিশনারের অফিস কোট সহ একাধিক সরকারি অফিস। সন্ধ্যা হতেই এলাকা অন্ধকারে ঢেকে যায়। পাশাপাশি মাঠের চারপাশ অপরিষ্কার। আলোকসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি তুলে হুগলী চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান কে স্মারকলিপি প্রদান করল এবিভিপি।