চোপড়া: চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের দক্ষিণ বাউরীগছ গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা
চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের দক্ষিণ বাউরীগছ গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, পরিবারের সদস্যদের অচৈতন্য অবস্থার সুযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় চার ভরি সোনা, তিন ভরি রুপোর গয়না এবং ৫০ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা মাধব সিংহের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। গৃহকর্তার দাবি, দুপুরে খাবার খাওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের মাথা ঘোরা ও অস্বাভাবিক ঘুম ঘুম ভাব শুরু হয়। পরে ওষুধ খেয়ে রাতেই সক