ঝাড়গ্রাম জেলার কৃষকদের উদ্দেশ্যে সুরক্ষিত চাষাবাদ ও নির্ভুল চাষ বিষয়ক দুই দিনের জেলা পর্যায়ের সেমিনার শুরু হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের অডিটোরিয়াম হলে আয়োজিত এই সেমিনারের শুভ সূচনা করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। অনুষ্ঠানে জেলা ও রাজ্য পর্যায়ের কৃষি বিশেষজ্ঞ ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।