২০০৩ সালের এই দিনে সাঁওতাল ভাষা ভারতের সংবিধানে সাংবিধানিক স্বীকৃতি পায়। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণে রেখে সোমবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ গুসকরার ধারাপাড়ায় পালিত হল সাঁওতালি ভাষা বিজয় দিবস। অনুষ্ঠানে সাঁওতালি ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয় এবং ভাষা সংরক্ষণ ও প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সাধনা কোনার সহ পুরসভার অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরা