ভাতার রেলস্টেশন নবরূপ সংঘের এবছর কালীপুজো ৩৭ বছরের পা দিলো, এ বছরের থিম বিয়ে বাড়ি। আনুমানিক ব্যয় এক লক্ষ টাকা বলে ক্লাবের এক সদস্য জানালেন মঙ্গলবার সাতটার সময়। পূর্ব বর্ধমান জেলার ভাতার রেলস্টেশন চত্বরে দীর্ঘ ৩৭ বছর ধরে হয়ে আসছে কালীপুজো। প্রথমে রেল স্টেশন চত্বরে একটি বটতলায় এই কালীপুজো হত। পরে ২০১২ সালে স্টেশন চত্বরে তৈরি করা হয় একটি মন্দির। তখন থেকেই মন্দিরে পূজা হয়ে আসছে। তবে এই ক্লাব প্রতিবছর থিমের পুজো করে থাকেন। এ বছরের থিম বিয়ে বাড়ি।