রায়গঞ্জ: মোবাইলে সখ্যতার জের, বিষ খেয়ে মৃত্যুর অভিযোগ ধরন্ডার গৃহবধূর, তদন্তে পুলিশ
মোবাইলে এক বিবাহিত যুবকের সঙ্গে যোগাযোগকে কেন্দ্র করে গৃহবধূর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ইটাহারের দুর্গাপুরের ধরন্ডা এলাকায়। মৃতার নাম দুলফি বর্মন (২৫)। পরিবারের অভিযোগ, যুবকের স্ত্রী ও শাশুড়ি বাড়িতে এসে তাঁকে বকাবকি করার পর গত ১০ জুন তিনি বিষ পান করেন। গুরুতর অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। রবিবার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।