রায়গঞ্জ: অবৈধ পুকুর ভরাটে কড়া প্রশাসন, রায়গঞ্জে জিরো টলারেন্স বার্তায় বাড়ল প্রত্যাশা
রায়গঞ্জে অবৈধ পুকুর ভরাট রুখতে জিরো টলারেন্স নীতির ঘোষণা করলেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহাম্মদ মনিরউদ্দিন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও অতীতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসীর একাংশ। ফলে ঘোষণার বাস্তবায়ন কতটা কার্যকর হয়, সেদিকেই নজর সচেতন মহল ও রায়গঞ্জবাসীর।