দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে গুসকরার ঐতিহ্যবাহী রটন্তীকালী মন্দিরে সোমবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ পুজো দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। জানা গিয়েছে, গুসকরা কলেজের ওইসমস্ত ছাত্রছাত্রীরা এদিন মুখ্যমন্ত্রীর পিকচার নিয়ে রটন্তীকালী মন্দিরে যান। তারপর দেবীর পুজো দেন তারা।