রায়গঞ্জ: মাদক কিনতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়লো ২ যুবক, পদ্মপুকুরে উত্তেজনা, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
রায়গঞ্জের পদ্মপুকুর এলাকায় মাদক কিনতে আসা দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ ও মাদক বিক্রি চলছে এবং বহিরাগতদের আনাগোনা বাড়ছে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে নিয়ে যায়। তবে অভিযুক্ত মাদক বিক্রেতারা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।