রায়গঞ্জ: পালা বদলের প্রভাবে রায়গঞ্জ পৌরসভায় বড় পরিবর্তন, প্রশাসক পদ ছাড়লেন সন্দীপ বিশ্বাস
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর শুক্রবার রায়গঞ্জ পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ বিশ্বাস। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের প্রধান সচিবের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি জানান, পূর্ববর্তী প্রশাসনের মনোনীত প্রতিনিধি হিসেবে বর্তমান প্রশাসনের নিজস্ব প্রতিনিধি নিয়োগের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। অবিলম্বে দায়িত্বমুক্তির আবেদন জানিয়ে সরকারি নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তরের কথাও উল্লেখ করেছেন তিনি।