রায়গঞ্জ: “পরিষেবা নয়, টাকাই লক্ষ্য!” — রায়গঞ্জ মেডিকেলে আয়া মাসিদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা
রায়গঞ্জ মেডিকেলে আয়া মাসিদের বিরুদ্ধে গাফিলতি ও অর্থলোভের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন রোগীর পরিজনেরা। শনিবার মেডিকেল চত্বরে তারা অভিযোগ করেন, রোগীদের পরিষেবার বদলে আয়া মাসিরা টাকা রোজগারেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ডিউটির সময় শেষ হলেই তারা দায়িত্ব এড়িয়ে পারিশ্রমিক বুঝে নিতে ব্যস্ত হয়ে পড়েন বলেও দাবি করা হয়। এর ফলে রোগীরা সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ। ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষের কোনও প্রতিকৃয়া পাওয়া যায়নি।