রায়গঞ্জ: দোকান দখল, খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার
দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে এক মহিলাকে খুনের চেষ্টা, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহা ওরফে বাপীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে ১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, মহিলার দোকানে হামলা চালিয়ে শ্বাসরোধের চেষ্টা ও ৮ হাজার টাকা ছিনতাই করা হয়। যদিও অভিযুক্তের পক্ষ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।