রায়গঞ্জ: ড. শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে বাঙালির স্বার্থরক্ষার বার্তা সাংসদের
উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে কর্নজোড়া অডিটোরিয়ামে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলাশাসক বিবেক কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে সুরেশ, অভ্যাগত ও সহ বিশিষ্টরা। সাংসদ কার্তিক চন্দ্র পাল তাঁর বক্তব্যে বাঙালির স্বার্থরক্ষায় ড. মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন।