রায়গঞ্জ: সাইকেল–বাইকের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের, শোকের ছায়া কাচনায়
রায়গঞ্জের কাচনা এলাকায় সাইকেল ও বাইকের সংঘর্ষে নুরুল হক (ষাটোর্ধ্ব) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেলে করে বাজার থেকে ফেরার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।