বৃহস্পতিবার দিন কলকাতাতে I PAC এর অফিসে ED হানা দেয়। তারই প্রতিবাদ জানিয়ে রাজ্যের নির্দেশ অনুযায়ী সিউড়ি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরন্দরপুর এলাকায় ধিক্কার ও প্রতিবাদ মিছিল করল বৃহস্পতিবার দিন। এদিন সেই মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা।