রায়গঞ্জ: নয়ানজুলিতে মিলল প্রচুর লটারির টিকিট, চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জের সেরিকালচার মোড় এলাকায় নয়ানজুলিতে প্রচুর লটারির টিকিট পড়ে থাকায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা বস্তা ও পেটিভর্তি টিকিট জলে ফেলে যায়। সকালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। জাল লটারির সঙ্গে ঘটনার যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। উল্লেখ্য, রাজ্যে জাল লটারির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মূল চক্রীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিও তুলেছেন সাধারণ মানুষ।