রায়গঞ্জ: ফেক অ্যাকাউন্টে অপপ্রচার! মহিলা হেনস্থার অভিযোগে নাম জড়ানোয় পুলিশের দ্বারস্থ রায়গঞ্জের BJP প্রার্থী
রায়গঞ্জে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘিরে অপপ্রচারের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। মঙ্গলবার উকিলপাড়ায় তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০১০ সালের একটি ঘটনার উল্লেখ করে তাঁকে মহিলা হেনস্থার অভিযোগে জড়ানোর চেষ্টা চলছে। কৌশিকবাবুর দাবি, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। নির্বাচনের আগে এ ধরনের অপপ্রচার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।