রায়গঞ্জ: করনদিঘিতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের, চাঞ্চল্য বোতলবাড়িতে
করনদিঘির বোতলবাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন যুবকের। মৃতের নাম ফুলকুমার ওরাও (৩৬), বাড়ি বিকনপুরে। পরিজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।