নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আরজিকর-সহ সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনাগুলির ন্যায়বিচারের দাবি নিয়ে আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। সেই কর্মসূচিকে সামনে রেখে রবিবার দুপুরে শহরের গাইঘাটার বিরসা মুন্ডা মাঠে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল প্রতিযোগিতা।জানা গেছে, আগামী ১২ ই ডিসেম্বর ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে সাংস্কৃতিক সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত।