পুরুলিয়া ২: আজ প্রথম দিনেই চড়ক মেলা জমে উঠল পুরুলিয়া ২ নং ব্লকের বেলমা গ্রামে, ভক্ত ও প্রচুর মানুষের ভিড়
প্রতিবছরের মতো এ বছরও পুরুলিয়া দু নম্বর ব্লকের বেলমা গ্রামে আজ থেকে কয়েকদিন ব্যাপী চড়ক মেলা ও শিবের পুজোপ্রক্রিয়া শুরু হল গ্রামের শিব মন্দিরে । আজ প্রথম দিনেই ভক্ত এবং সাধারণ মানুষের ভিড় উপচে পড়লো মন্দির প্রাঙ্গণে । সন্ধ্যা নামতেই ধর্মীয় আচার বিধি মেনে শুরু হয় পূজো প্রক্রিয়া ।