রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেলে চারতলা থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ, চাঞ্চল্য এলাকায়
রায়গঞ্জ মেডিকেলের চারতলা থেকে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মেডিকেল কলেজ সুত্রে জানা গেছে, মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল। প্রাথমিকভাবে অনুমান, তিনি চোখের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, গত দুদিন ধরে তিনি শল্য বিভাগে চিকিৎসাধীন ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন। শনিবার সকালে চারতলার একটি ভাঙা জানালার নিচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।