ইটাহার: হতবাক পরিজন! শোবার ঘরের দরজা ভেঙে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ইটাহারের পালোইবাড়ি গ্রামে
শোবার ঘরের দরজা ভেঙে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের পালোইবাড়ি গ্রামে। মৃত নাবালিকার নাম রাইনুর খাতুন(১৬)। নাবালিকা হাতিয়া হাই স্কুলের নবম শ্রেনীর পড়ুয়া। জানা গিয়েছে, নাবালিকার বাবা পরিযায়ী শ্রমিক। বর্তমানে তিনি ভীন রাজ্যে আছেন। বাড়িতে মায়ের সঙ্গে থাকত রাইনুর। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়।