রায়গঞ্জ: আবেদন করেও অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম নেই, রায়গঞ্জ পৌরসভায় ক্ষোভ মহিলাদের
অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও অনুমোদিত তালিকায় নাম না থাকায় রায়গঞ্জ পৌরসভায় মহকুমা শাসকের দ্বারস্থ হলেন একদল মহিলা। বৃহস্পতিবার দুপুরে তাঁরা পৌরসভার গেটের সামনে মহকুমা শাসককে ঘিরে নিজেদের অভিযোগ জানান। তাঁদের দাবি, যোগ্য আবেদনকারী হওয়া সত্ত্বেও নাম তালিকাভুক্ত হয়নি, অথচ অনেক করদাতা মহিলার নাম অনুমোদিত তালিকায় রয়েছে। মহকুমা শাসক পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছেন বলে জানান তাঁরা। তবে এ বিষয়ে পৌর প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।