রায়গঞ্জ: জমিতে গবাদি পশু তাড়াতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ রায়গঞ্জের মোড়লটুলি
রায়গঞ্জের বিন্দোল এলাকার মোড়লটুলিতে কৃষিজমিতে গবাদি পশু তাড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের। মৃতের নাম লালুয়া মহাম্মদ (৫০)। বুধবার সকালে জমিতে কাজের সময় আচমকা বৃষ্টি নামলে বাজ পড়ে তিনি গুরুতর জখম হন। পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।