রায়গঞ্জ: রায়গঞ্জ বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযানে সাফল্য, ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ ধৃত মহিলা
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ এক মহিলাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার ম্যাজিস্ট্রেট অর্নব রায়ের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নাফিসা বিবি (২২)-র বাড়ি মালদার কালিয়াচকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মালদা থেকে বিহারে যাচ্ছিলেন বলে দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।