কুয়াশার জন্য চলন্ত যন্ত্র চালিত ভ্যান উল্টে আহত ভ্যানচালক, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত নটা নাগাদ হাড়োয়া - বেড়াচাঁপা রোডের রামনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রামনগর এলাকায় কুয়াশার জন্য দৃশ্যমান কমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত যন্ত্র চালিত ভ্যান উল্টে আহত হয় ভ্যানচালক ৪০ বছরের আলাউদ্দিন মোল্লা।স্থানীয়রা আহত ওই ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসা করায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।