মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতে বুথে বুথে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। রবিবার বিকেলে জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে বিগত ১৫ বছর ধরে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও তার সুফল বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।